সিংড়ায় রোববার গাছের চারা বিতরণ করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রিফাত। ছবি : নাটোরভিউ২৪
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপন কর্মসূচি বাস্তবায়নে সিংড়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে গাছের চারা ও রোপা আমন ফসলের সার ও বীজ বিতরণের শুভ উদ্বোধন করা হয়েছে। রোববার সকাল ১০ টায় উপজেলা কৃষক প্রশিক্ষণ হলরুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় প্রান্তিক কৃষকদের মাঝে এই চারা ও সার-বীজ বিতরণের আয়োজন করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ খন্দকার ফরিদ এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক শারফুল ইসলাম, সিংড়া ইউসিসিএ লিমিটেড এর সভাপতি শাহাদত হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শাহাদত হোসেন, সিংড়া ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক মিলন হোসেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবু রায়হান প্রমূখ।
কৃষি কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, ২০২৫-২০২৬ অর্থ বছরে কৃষি প্রণোদনার কর্মসূচির আওতায় উপজেলার ৮৭০ জন কৃষকের মাঝে চার হাজার ৩৫০ টি ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা এবং জৈব সার, পাঁচ হাজার কৃষকের মাঝে উফসি বোরো ধানের পাঁচ কেজি করে বীজ এবং ১০ কেজি করে ডিএপি ও এমওপি সার সার বিতরণ করা হচ্ছে।
