ফল বিপর্যয়ের মাঝেও বড়াইগ্রামে সেন্ট যোসেফ্স শীর্ষে, আলিমে একমাত্র জিপিএ-৫ পেয়েছে ফাইজা


শিক্ষা বড়াইগ্রাম

বড়াইগ্রাম প্রতিনিধি

(৩ সপ্তাহ আগে) ৩১ অক্টোবর ২০২৬, শনিবার, ৬:৩৮ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৬:৪৩ অপরাহ্ন

natoreview

এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় নাটোরের বড়াইগ্রাম উপজেলায় বড় ধরনের ফল বিপর্যয় ঘটেছে। গত বছরের তুলনায় জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা নেমে এসেছে প্রায় এক-পঞ্চমাংশে। বিগত বছর উপজেলায় মোট ৭৭ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেলেও এবার মাত্র ১৪ জন এই গৌরব অর্জন করতে সক্ষম হয়েছে।
তবে এই বিপর্যয়ের মধ্যেও শনিবার প্রকাশিত ফলাফল অনুযায়ী উপজেলার শীর্ষ শিক্ষা প্রতিষ্ঠানের সুনাম ধরে রেখেছে বনপাড়া সেন্ট যোসেফ্স স্কুল এন্ড কলেজ। এই প্রতিষ্ঠানটি থেকে সর্বাধিক ৯ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এছাড়া জোনাইল ডিগ্রী কলেজ থেকে দুইজন এবং মৌখাড়া ইসলামিয়া ডিগ্রী কলেজ ও আহম্মেদপুর ডিগ্রী কলেজ থেকে একজন করে শিক্ষার্থী জিপিএ-৫ লাভ করেছে। অন্যদিকে, আলিম পরীক্ষায় উপজেলার ৫টি মাদরাসার মধ্যে একমাত্র জিপিএ-৫ পাওয়ার গৌরব অর্জন করেছে মৌখাড়া ইসলামিয়া আলিম মাদরাসার শিক্ষার্থী ফাইজা তারান্নুম ফিজা। 
সংশ্লিষ্টরা জানান, এ বছর উপজেলার কলেজগুলোতে পাসের হার বেশ নিম্নমুখী হলেও মাদরাসাগুলোর পাসের হার তুলনামূলকভাবে সন্তোষজনক।
 

শিক্ষা থেকে আরও পড়ুন

সর্বশেষ