সিংড়ায় মঙ্গলবার চাষীর মাঝে মৎস্য উপকরণ বিতরণ করছেন ইউএনও আব্দুল্লাহ আল রিফাত। ছবি : নাটোরভিউ২৪
সিংড়ায় সাতজন প্রান্তিক মৎস্য চাষীর মাঝে মৎস্য উপকরণ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টায় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার দপ্তরে ২০২৫-২৬ অর্থ বছরে ইউনিয়ন পর্যায়ে মৎস্যচাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্পের আওতায় প্রদর্শনী চাষীদের মাঝে এই উপকরণ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএনও আব্দুল্লাহ আল রিফাত। আরো উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শাহাদত হোসেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম, উপজেলা প্রকৌশলী খলিলুর রহমান, পৌর বিএনপির আহবায়ক সাখাওয়াত হোসেন, তাজপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহাদত হোসেন, সিংড়া ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক মিলন হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল্লাহ আল কাফি।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শাহাদত হোসেন বলেন, মাছ চাষকে আধুনিক ও প্রযুক্তি নির্ভর করে তোলার লক্ষ্যে মৎস্যচাষীদের মাঝে মাছের পোনা, খাদ্য ও এরেটর বিতরণ করা হয়েছে।
