বড়াইগ্রামে শহীদ বুদ্ধিজীবি দিবস ও মহান বিজয় দিবসের প্রস্তুতি সভা


বড়াইগ্রাম বড়াইগ্রাম

বড়াইগ্রাম প্রতিনিধি

(৫ ঘন্টা আগে) ২৪ নভেম্বর ২০২৬, মঙ্গলবার, ৮:১২ অপরাহ্ন

natoreview

বড়াইগ্রামে শহীদ বুদ্ধিজীবি দিবস ও মহান বিজয় দিবসের প্রস্তুতি সভা । নাটোর ভিউ২৪

নাটোরের বড়াইগ্রামে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদ্যাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদৌস।

সভায় জেলা বিএনপির সদস্য অধ্যক্ষ লুৎফর রহমান ও অধ্যক্ষ আশরাফ আলী, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও জোয়াড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আকবর, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এবিএম ইকবাল হোসেন রাজু, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নুরে আলম সিদ্দিকী, স্বাস্থ্য কর্মকর্তা ডা. মলয় কুমার কুন্ডু, বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এমদাদুল হক, মুক্তিযোদ্ধা বয়েত রেজা, যুবদল নেতা সালমান হাফিজ বক্তব্য রাখেন। 
সভায় আগামী ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে গৃহীত কর্মসূচি বাস্তবায়ন এবং সার্বিক প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়। সভায় বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সাংবাদিক, সুধী সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
 

বড়াইগ্রাম থেকে আরও পড়ুন

সর্বশেষ