বড়াইগ্রাম উপজেলা জামায়াতের কর্মী শিক্ষা শিবিরে বক্তব্য রাখছেন জেলা জামায়াতের সহকারি সেক্রেটারী মাওলানা আব্দুল হাকিম। নাটোর ভিউ২৪
নাটোরের বড়াইগ্রাম উপজেলা জামায়াতের উদ্যোগে দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। শনিবার বড়াইগ্রাম সরকারী অনার্স কলেজ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমীর ড. মীর নুরুল ইসলাম।
উপজেলা জামায়াতের আমীর মাওলানা হাবিবুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারী আবু বকর সিদ্দিকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারী সহকারী অধ্যাপক সাদেকুর রহমান, জেলা সহকারী সেক্রেটারী মাওলানা আব্দুল হাকিম, উপজেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা আবুল হোসাইন, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মাওলানা হাসানুল বান্না উজ্জল ও জিয়াউর রহমান জুয়েল এবং জামায়াত নেতা হুমায়ন কবীর।
