সিংড়ায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও সড়ক অগ্রাধিকার নির্ধারণবিষয়ক কর্মশালায় বক্তৃতা করছেন ইউএনও আব্দুল্লাহ আল রিফাত। ছবি : নাটোরিভউ২৪
সিংড়ায় গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়নের অংশ হিসেবে জিআইএস-ভিত্তিক গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও সড়ক অগ্রাধিকার নির্ধারণ বিষয়ক এক দিনের কর্মশালা হয়েছে।
বৃহস্পতিবার উপজেলা পরিষদ হলরুমে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সিংড়া আয়োজিত এই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলজিইডি নাটোরের নির্বাহী প্রকৌশলী ইকবাল হোসেন।
কর্মশালায় সভাপতিত্ব করেন ইউএনও আব্দুল্লাহ আল রিফাত। উপজেলা প্রকৌশলী খলিলুর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) নিশাত আনজুম, ওসি রফিকুল ইসলাম, জিআইএস স্পেশালিষ্ট আদনান হোসেন, ডাহিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল মজিদ মামুন, সাংবাদিক ও পরিবেশ কর্মী সাইফুল ইসলাম।
কর্মশালায় জিআইএস প্রযুক্তির মাধ্যমে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক চিহ্নিতকরণ, সড়কের গুরুত্ব ও অগ্রাধিকার নির্ধারণ এবং টেকসই যোগাযোগ ব্যবস্থা উন্নয়নে করণীয় বিষয়ে আলোকপাত করা হয়। এ সময় অংশগ্রহণকারীরা স্থানীয় পর্যায়ের বিভিন্ন মতামত ও সুপারিশ তুলে ধরেন। কর্মশালাটি বাস্তবায়নে কারিগরি সহায়তা প্রদান করে বেটস কনসাল্টিং সার্ভিসেস লিমিটেড।
