সিংড়ায় ১২ ঘণ্টার সাঁড়াশি অভিযানে ভেকুর ২৪টি ব্যাটারি জব্দ


সিংড়া

সিংড়া প্রতিনিধি

(১ দিন আগে) ১৮ এপ্রিল ২০২৬, শনিবার, ৭:১৭ অপরাহ্ন

natoreview

সিংড়ায় জব্দ করা ভেকুর ব্যাটারি। ছবি : নাটোরভিউ২৪

সিংড়ার চলনবিলে কৃষি জমি রক্ষা ও অবৈধভাবে পুকুর খনন বন্ধে সাড়াশি অভিযান চালিয়ে উপজেলা প্রশাসন। শুক্রবার রাতে উপজেলার ১২টি ইউনিয়নের ১৬ জায়গায় অভিযান পরিচালনা করে ১২টি এস্কেভেটর (ভেকু) গাড়ি থেকে ২৪টি ব্যাটারি জব্দ করা হয়েছে।

চলনবিলে কৃষি জমি রক্ষা ও সরকারি রাস্তা ব্যবহার করে মাটি-বাণিজ্য বন্ধে এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে টানা ১২ ঘণ্টার এ সাঁড়াশি অভিযানের নেতৃত্বে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত।

ইউএনও আব্দুল্লাহ আল রিফাত বলেন, শস্যভান্ডারখ্যাত হিসেবে পরিচিত সিংড়ার চলনবিলের কৃষি জমি রক্ষায় সচেতনতা সৃষ্টির পাশাপাশি অবৈধ ভেকু (খনন যন্ত্র) গাড়ি বন্ধে অভিযান চালানো হচ্ছে। প্রশাসনের এ অভিযান অব্যাহতও থাকবে বলে জানান ইউএনও।

প্রশাসনের এ অভিযানকে স্বাগত জানিয়েছে স্থানীয় পরিবেশবাদী সংগঠন চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটি।


 

সিংড়া থেকে আরও পড়ুন

সর্বশেষ