সিংড়া দমদমা পাইলট স্কুল অ্যান্ড কলেজ চত্বরে শনিবার বৃক্ষরোপন কর্মসূচির শুভ উদ্বোধন করছেন ইউএনও আব্দুল্লাহ আল রিফাত। ছবি : নাটোরভিউ২৪
সারা দেশের ন্যায় সিংড়ায় বৃক্ষরোপন কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুর ১টায় সিংড়া দমদমা পাইলট স্কুল অ্যান্ড কলেজ চত্বরে এই কর্মসূচির আয়োজন করে উপজেলা প্রশাসন। আগামী পাঁচ বছরে দেশে ২৫ কোটি বৃক্ষরোপন কর্মসুচির অংশ হিসেবে এই কর্মসূচি পালন করা হচ্ছে বলে বন বিভাগ সূত্রে জানা গেছে।
কর্মসূচির শুভ উদ্বোধন করেন ইউএনও আব্দুল্লাহ আল রিফাত। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক শারফুল ইসলাম, তাজপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহাদত হোসেন, পৌর বিএনপির আহবায়ক সাখাওয়াত হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শাহাদত হোসেন, বন কর্মকর্তা মিজানুর রহমান, থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম, সিংড়া ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক মিলন হোসেন, থানা বিএনপির সদস্য সাইদুর রহমান সাধু, সাবেক ভিপি শামীম হোসেন, পৌর বিএনপির সদস্য মহিদুল ইসলাম, সাবেক ছাত্রনেতা রফিকুল ইসলাম বুলেট, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল্লাহ আল কাফি, সাবেক পৌর কাউন্সিলর রফিকুল ইসলাম, জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক হারুন-অর-রশিদ, সাংবাদিক ও পরিবেশ কর্মী সাইফুল ইসলাম, আব্দুল আলীম খাজা।
