লালপুরে যৌথ অভিযানে ৮৪ বোতল মদসহ আটক ১


লালপুর

লালপুর প্রতিনিধি

(৮ মাস আগে) ১৯ জুলাই ২০২৫, শনিবার, ৬:৩০ অপরাহ্ন

natoreview

লালপুরে যৌথ বাহিনীর অভিযানে মদ তৈরির কাঁচামালসহ আটক নাছিমা আক্তার। ছবি : নাটোরভিউ২৪

লালপুর উপজেলার মাঝগ্রাম পশ্চিমপাড়ায় অবৈধ বাংলা মদের একটি কারখানায় যৌথ বাহিনী (সেনাবাহিনী ও পুলিশ) অভিযান পরিচালনা করে মদ তৈরির কাঁচামালসহ নাছিমা আক্তারকে আটক করে।

শুক্রবার (১৮ জুলাই) বিকাল ৫টার দিকে যৌথ বাহিনী এ বিশেষ অভিযান পরিচালনা করে।

পুলিশ জানায়, অভিযানে তিনটি বাড়িতে তল্লাশি চালিয়ে ৬৫টি বালতিতে সংরক্ষিত আনুমানিক ৮০০ লিটার মদ তৈরির কাঁচামাল, ৩০ লিটার বাংলা মদ এবং নগদ ৫০,০০০ টাকা জব্দ করা হয়।

ঘটনাস্থল থেকে নাছিমা আক্তার নামের এক নারীকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে অবৈধভাবে বাংলা মদ উৎপাদন ও বাজারজাতকরণের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।


 

লালপুর থেকে আরও পড়ুন

সর্বশেষ