বড়াইগ্রামে উপজেলা, পৌর ও ইউপি নির্বাচনে জামায়াতের প্রার্থী ঘোষণা


রাজনীতি বড়াইগ্রাম

বড়াইগ্রাম প্রতিনিধি

(১১ ঘন্টা আগে) ২৪ মে ২০২৬, রবিবার, ৭:৩৭ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৭:৪০ অপরাহ্ন

natoreview

বড়াইগ্রাম উপজেলা পরিষদ, বড়াইগ্রাম ও বনপাড়া পৌর মেয়র এবং ইউপি নির্বাচনে জামায়াত মনোনীত প্রার্থীরা। নাটোর ভিউ ২৪

নাটোরের বড়াইগ্রাম উপজেলা পরিষদ, দুটি পৌরসভা এবং একটি বাদে অবশিষ্ট ছয়টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মেয়র পদে জামায়াতের প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। রোববার বনপাড়া পৌর মিলনায়তনে আয়োজিত নির্বাচনী প্রার্থীদের নাম ঘোষণা অনুষ্ঠানে এসব নাম ঘোষণা দেয়া হয়। 

এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে জেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য অধ্যাপক আবুল হোসাইন, ভাইস চেয়ারম্যান পদে উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক বাবর আলী এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা মহিলা জামায়াতের সেক্রেটারী নারীনেত্রী মাহফুজা শফিক, বড়াইগ্রাম পৌর মেয়র পদে সাবেক ছাত্রনেতা অধ্যাপক আবু সাঈদ এবং বনপাড়া পৌর মেয়র পদে ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় নেতা হুমায়ন কবীরকে প্রার্থী হিসাবে ঘোষণা দেয়া হয়। 

এছাড়া জোয়াড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আইয়ুব আলী মন্ডল, বড়াইগ্রাম ইউপি চেয়ারম্যান পদে উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মাওলানা হাসানুল বান্না উজ্জল, জোনাইল ইউনিয়নে হাফেজ মাহবুবুর রহমান, নগর ইউনিয়নে মাওলানা হাসিনুর রহমান, গোপালপুর ইউনিয়নে উপজেলা জামায়াতের আমীর মাওলানা হাবিবুর রহমান এবং চান্দাই ইউনিয়নে রাজশাহী মহানগরীর জামায়াত নেতা আব্দুল হান্নান বাদশাকে প্রার্থী করা হয়েছে। মাঝগাঁও ইউনিয়নে পরবর্তীতে প্রার্থীর নাম ঘোষণা করা হবে বলে জানানো হয়। 

উপজেলা জামায়াতের আমীর মাওলানা হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের আমীর অধ্যাপক ড. মীর নুরুল ইসলাম। উপজেলা জামায়াতের সেক্রেটারী আবু বকর সিদ্দিকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী অধ্যাপক মাওলানা আব্দুল হাকিম, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা হাশেম আলী মীর ও সিরাজুল ইসলাম কোরবান, সহকারী সেক্রেটারী ও জিয়াউল হক জুয়েল বক্তব্য রাখেন। 
 

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ