মাওলানা মো. রফিকুল ইসলাম
লালপুর উপজেলার রায়পুরের পশ্চিম পাড়ার নবীর প্রামানিকের ছেলে, রায়পুর পশ্চিম পাড়া জামে মসজিদের ইমাম ও চাঁদপুর রফাতুল্যা সোনার উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাওলানা মো. রফিকুল ইসলাম মাগরিবের নামাজরত অবস্থায় ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহ ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
তার জানাজার নামাজ বৃহস্পতিবার বেলা ১১টায় রায়পুর গোরস্থান মাঠে অনুষ্ঠিত হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী এক ছেলে ও এক মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার (২১জানুয়ারি) নিজ বাড়িতে মাগরিবের নামাজ আদায়রত অবস্থায় তার মৃত্যু হয়।
