লালপুরে খালেদা জিয়ার গায়েবানা জানাজা


লালপুর

লালপুর প্রতিনিধি

(৫ মাস আগে) ৩১ ডিসেম্বর ২০২৫, বুধবার, ৬:২০ অপরাহ্ন

natoreview

লালপুরে খালেদা জিয়ার গায়েবানা জানাজা। ছবি : নাটোরভিউ২৪

লালপুর শ্রী সুন্দরী পাইলট স্কুল অ্যান্ড কলেজ মাঠসহ বিভিন্ন এলাকায় খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।  নাটোর-১ আসনের ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল ও নির্বাচনী প্রধান এজেন্ট  লালপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. হারুনার রশিদ পাপ্পুর নির্দেশনায় তার নির্বাচনি এলাকা এ গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন লালপুর ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি হায়দার আলী বিশ্বাস,সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, মামুনুর রশীদ, ইকবাল হোসেন বাবলু, ডা. রফিকুল ইসলাম, মাহামুদ হাসান রবিন,শহিদুল ইসলাম, মিন্টু রহমান সহ স্থানীয় নেতারা।


 

লালপুর থেকে আরও পড়ুন

সর্বশেষ