লালপুরে বিনামূল্যে বীজ ও সার বিতরণ


লালপুর

লালপুর প্রতিনিধি

(৭ মাস আগে) ২ নভেম্বর ২০২৫, রবিবার, ৮:১৩ অপরাহ্ন

natoreview

লালপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ৭ হাজার ৫শ ২০ জন কৃষক ও কৃষাণির মাঝে রোববার বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ উদ্বোধন করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুলহাস হোসেন সৌরভ। ছবি : নাটোরভিউ২৪

লালপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ৭ হাজার ৫শ ২০ জন কৃষক ও কৃষাণির মাঝে বিনামূল্যে বীজ  ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

রোববার বেলা সাড়ে ১১টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষক প্রশিক্ষণ সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুলহাস হোসেন সৌরভ কৃষক ও কৃষাণিদের হাতে সার ও বীজ তুলে দিয়ে বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন।

এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা প্রীতম কুমার হোড়-এর সভাপতিত্বে অনান্যর মধ্যে উপস্থিত ছিলেন,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল্লাহ,মডেল প্রেস ক্লাবের সভাপতি মো. শাহ্ আলম সেলিম, উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা শেখ মোহাম্মদ মামুর রশিদ, মো. মেহেদী জাহান, সুব্রত কুমার সরকার প্রমুখ।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, ৫ হাজার ৮শ জনকে গম বীজ ২০ কেজি, ডিএপি ১০ কেজি, এমওপি ১০ কেজি, ৭শ জনকে সরিষা বীজ ১ কেজি, ডিএপি ১০ কেজি,এমওপি ১০ কেজি, ২শ জনকে চিনাবাদাম বীজ ১০ কেজি,ডিএপি ১০ কেজি,এমওপি ৫কেজি, ৪০ জনকে  শীতকালীন পেঁয়াজ বীজ ১ কেজি, ডিএপি ১০ কেজি, এমওপি ১০কেজি, ৭শ জনকে মসুর বীজ ৫ কেজি, ডিএপি ১০ কেজি, এমওপি ৫ কেজি, ৮০ জনকে খেসারি বীজ ৮ কেজি, ডিএপি ১০ কেজি, এমওপি ৫ কেজি করে প্রতিটি কৃষক ও কৃষাণিদের মাঝে বিনামূল্যে বিতরণ করা হবে।

 

 

লালপুর থেকে আরও পড়ুন

সর্বশেষ