সুদানে নিহত

লালপুরে করপোরাল মাসুদ রানার লাশ দাফন


লালপুর

লালপুর প্রতিনিধি

(৫ মাস আগে) ২১ ডিসেম্বর ২০২৫, রবিবার, ৬:১৯ অপরাহ্ন

natoreview

সুদানের আবেই-তে জাতিসংঘের শান্তি রক্ষা মিশনে সন্ত্রাসীদের আক্রমণে নিহত করপোরাল মাসুদ রানার জানাজা। রোববার লালপুর উপজেলার বোয়ালিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে। ছবি : নাটোরভিউ২৪

সুদানের আবেই-তে জাতিসংঘের শান্তি রক্ষা মিশনে সন্ত্রাসীদের ইউএন ঘাটি আক্রমণে নিহত করপোরাল মাসুদ রানার লাশ দাফন করা হয়েছে। রোববার দুপুরে লালপুর উপজেলার করিমপুর উচ্চ বিদ্যালয়ের মাঠে সেনাবাহিনীর হেলিকপ্টারে তার লাশ আনা হয়। বেলা সাড়ে ৩ টায় বোয়ালিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে রাষ্ট্রীয় মর্যদা প্রদান এবং জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তার লাশ দাফন করা করা হয়।

১৩ ডিসেম্বর সুদানের আবেই-তে জাতিসংঘের শান্তি রক্ষা মিশনে সন্ত্রাসীদের ইউএন ঘাটি আক্রমণে করপোরাল মাসুদ রানাসহ  বাংলাদেশের ৬ জন নিহত হয়েছে এবং ৮ জন আহত হয়। নিহত মাসুদ রানার স্ত্রী আসমাউল হুসনা আখি ও ৮ বছরের মেয়ে মাগফিরাতুল মাওয়ার আহাজারিতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।



 

লালপুর থেকে আরও পড়ুন

সর্বশেষ