বড়াইগ্রামে নারী এমপি আন্না মিঞ্জের সাথে জাতীয় আদিবাসী পরিষদের নেতাকর্মীদের মতবিনিময়


রাজনীতি বড়াইগ্রাম

বড়াইগ্রাম প্রতিনিধি

(১ দিন আগে) ২৩ মে ২০২৬, শনিবার, ৭:৫৭ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৭:৫২ অপরাহ্ন

natoreview

নাটোরের বড়াইগ্রামে নিজ বাড়িতে জাতীয় আদিবাসী পরিষদের নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন

নাটোরের বড়াইগ্রামে সংরক্ষিত নারী সংসদ সদস্যের সঙ্গে মতবিনিময় করেছেন জাতীয় আদিবাসী পরিষদের নাটোর ও রাজশাহী জেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। শনিবার বিকালে তারা উপজেলার দিঘইর গ্রামে সংসদ সদস্যের নিজ বাড়িতে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন নাটোর-নওগাঁ আসনের সংরক্ষিত নারী সংসদ সদস্য আন্না মিঞ্জ। সভায় উপজেলা জাসাসের যুগ্ন আহ্বায়ক মহসিন আলীর সঞ্চালনায় বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক ও সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট জন গমেজ, জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুভাষ হেমব্রম, নাটোর জেলা সভাপতি রঘুনাথ এক্কা, জেলা সহ-সভাপতি গজেন্দ্র নাথ মুন্ডা, জেলা সাধারণ সম্পাদক প্রতাপ সিং, জাতীয় যুব পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সাবিত্রী হেমব্রম, জেলা যুব পরিষদের সাধারণ সম্পাদক বাপ্পী দাস, জাতীয় আদিবাসী পরিষদের বড়াইগ্রাম উপজেলা সভাপতি শিবেন মাহাতো, গুরুদাসপুর উপজেলা সভাপতি মাধাই মুন্ডা, নলডাঙ্গা উপজেলা সভাপতি গনেশ মারডি, লালপুর উপজেলা সাধারণ সম্পাদক কাজল সরদার, নাটোর সদর উপজেলা ছাত্র পরিষদের সভাপতি সঞ্জিৎ পাহান বক্তব্য রাখেন। 

এ সময় আদিবাসী পরিষদের নেতারা তাদের বক্তব্যে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সদস্যদের বিভিন্ন সমস্যা তুলে ধরলে সংসদ সদস্য সেগুলো মনোযোগ দিয়ে শোনেন। পরে তিনি এসব সমস্যাগুলো চিহ্নিত করে অধিক গুরুত্বপূর্ণ সমস্যাগুলো সমাধানের উদ্যোগ নেয়ার পাশাপাশি মহান সংসদে তাদের নানা অভাব-অভিযোগ তুলে ধরার আশ্বাস দেন। 

এর আগে জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটি, রাজশাহী ও নাটোর জেলা কমিটি এবং জেলার বিভিন্ন উপজেলা কমিটির পক্ষ থেকে পৃথক পৃথকভাবে সংসদ সদস্যের হাতে পুষ্পস্তবক তুলে দেন। 
 

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ