বাগাতিপাড়া পৌরসভার ২০২৫-২৬ অর্থ বছরের বাজেট বুধবার ঘোষণা করছেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা হা-মীম তাবাসসুম প্রভা। ছবি : নাটোরভিউ২৪
বাগাতিপাড়া পৌরসভার ২০২৫-২৬ অর্থ বছরের জন্য ৯ কোটি ৬৮ লাখ ৯২ হাজার ৭৪৬ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।
বুধবার (২৫ জুন) দুপুরে পৌরসভার সম্মেলন কক্ষে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হা-মীম তাবাসসুম প্রভা এ বাজেট ঘোষণা করেন।
বাজেটে রাজস্ব খাতে এক কোটি ৮২ লাখ ৮৪ হাজার ৭৪৬ টাকা এবং উন্নয়ন খাতে ৭ কোটি ৮৬ লক্ষ ৮ হাজার টাকা আয় এবং সমপরিমান ব্যয় ধরা হয়েছে। এতে কোনো উদ্বৃত্ত রাখা হয়নি।
বাজেট সভায় ইউএনও হা-মীম তাবাসসুম প্রভার সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সূচনা মনোহরা, শিক্ষা কর্মকর্তা ড. সাবরিনা আনাম, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুস সবুর, অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত পৌর নির্বাহী কর্মকর্তা ও সহকারি প্রকৌশলী আবু সাঈদ মোহাম্মদ শহিদুল আলম।
