বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে বুধবার লালপুরে শোভাযাত্রা। ছবি : নাটোরভিউ২৪
‘প্লাস্টিক দূষণ আর নয়,বন্ধ করার এখনি সময়' এই প্রতিবাদ্য নিয়ে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষ্যে লালপুর উপজেলা প্রশাসনের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ জুন) বেলা ১১টার দিকে শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদের সভা কক্ষে আলোচনা সভা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসানের সভাপতিত্বে বক্তৃতা করেন উপজেলা কৃষি কর্মকর্তা প্রীতম কুমার হোড়,সাংবাদিক শাহ্ আলম সেলিম,সালাহউদ্দিন প্রমুখ।
