লালপুরে আইনশৃঙ্খলা কমিটির সভা


লালপুর লালপুর

লালপুর প্রতিনিধি

(৯ মাস আগে) ২৪ জুন ২০২৫, মঙ্গলবার, ৮:৫১ অপরাহ্ন

natoreview

লালপুর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় মঙ্গলবার বক্তৃতা করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসা। ছবি : নাটোরভিউ২৪

লালপুর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ জুন) সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদের সভা কক্ষে এ সভা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসানের সভাপতিত্বে বক্তৃতা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি আজিজুল কবির, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মঞ্জুর রহমান,লালপুর থানার ওসি তদন্ত মমিনুজ্জামান,নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ লালপুর জোনের ডিজিএম রেজাউল করিম, সাংবাদিক মোজাম্মেল হক, শাহ আলম সেলিম প্রমুখ।