লালপুর উপজেলা কৃষি সম্প্রসারণে অধিদপ্তরের আয়োজনে বৃহস্পতিবার পার্টনার কংগ্রেসে স্টল ঘুরে দেখছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বরকত উল্লাহ। ছবি : নাটোরভিউ২৪
লালপুর উপজেলা কৃষি সম্প্রসারণে অধিদপ্তরের আয়োজনে প্রোগ্রাম অন এগ্রিকালচার অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) এর আওতায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে কৃষক ও কৃষাণিদের অংশগ্রহণে এ অনুষ্ঠান হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বরকত উল্লাহ’র সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা প্রীতম কুমার হোড়।
প্রধান অতিথির বক্তব্য রাখেন নাটোর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষক কর্মকর্তা মো. শহিদুল ইসলাম।এছ্ড়া বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক বিলমাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সিদ্দিক আলী মিষ্টু, কৃষক মো. কৌশিক আলম, কৃষাণি শাপলা বেগম প্রমুখ।
এছাড়া গোপলপুর পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ও পৌরসভার সাবেক মেয়র মো. নজরুল ইসলাম মোলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মুনজুর রহমান,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুল্লাহ,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ওয়াজেদ আলী মৃধা.সাংবাদিক মো. মোজ্জামেল হক.মো. সালাহ উদ্দিন, মো. শাহ আলম সেলিম, মো. মাজহারুল ইসলাম তিব্বত.ফটো সাংবাদিক মো. ইয়াছিন আলী বাবর উপস্থিত ছিলেন।
