লালপুরে আ.লীগ নেতা হত্যার আসামি ঢাকায় গ্রেফতার


লালপুর

লালপুর প্রতিনিধি

(৯ মাস আগে) ১৭ জুন ২০২৫, মঙ্গলবার, ৫:৫৩ অপরাহ্ন

natoreview

গ্রেফতার লালপুর পৌর আওয়ামী লীগের সহসভাপতি ও লালপুর নর্থ বেঙ্গল সুগার মিলের শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি মনজুর রহমান মঞ্জু হত্যার প্রধান আসামি হাসান আলী টুমন। ছবি : নাটোরভিউ২৪

লালপুর পৌর আওয়ামী লীগের সহসভাপতি এবং লালপুর নর্থ বেঙ্গল সুগার মিলের শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি মনজুর রহমান মঞ্জু হত্যার প্রধান আসামি হাসান আলী টুমনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। তার নামে লালপুরসহ বিভিন্ন থানায় ১৬ টি মামলা রয়েছে।  

রোববার ঢাকার মোহাম্মদপুরের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। সোমবার (১৬ জুন) দুপুরে তাকে নাটোরের আদালতে পাঠানো হয়। গ্রেফতার হাসান আলী টুমন লালপুরের শিবপুর খাঁপাড়া গ্রামের মোজাফফর আলীর ছেলে।

পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, গত বছরের ৩০ মে রাত দশটার দিকে লালপুরের আজিমনগর রেল স্টেশনের পাশে একটি চায়ের স্টলে আড্ডার সময় কয়েকজন দুর্বৃত্ত মুনজুর রহমান মঞ্জুর মাথায় এবং পেটে গুলি করে হত্যা করে। পরে ২ জুন নিহত মুনজুর রহমানের ভাই ওয়ার্ড কাউন্সিলর মাসুদ রানা বাদী হয়ে ১৬ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেন।



 

লালপুর থেকে আরও পড়ুন

সর্বশেষ