বাগাতিপাড়ায় ঈদমেলায় উপচেপড়া ভিড়


সাহিত্য সংস্কৃতি বাগাতিপাড়া

বাগাতিপাড়া প্রতিনিধি

(১ বছর আগে) ৫ এপ্রিল ২০২৫, শনিবার, ৪:৩৯ অপরাহ্ন

natoreview

বাগাতিপাড়ায় ঈদ আনন্দ মেলায় গান গাইছেন ব্যান্ড শিল্পী পথিক নবী। ছবি : নাটোরভিউ২৪

বাগাতিপাড়ায় ঈদ আনন্দ মেলার মঞ্চ মাতালেন জনপ্রিয় ব্যান্ড শিল্পী পথিক নবী। তার কণ্ঠের জাদুতে মোহিত হয়ে কণ্ঠ মেলালেন হাজারো দর্শক শ্রোতা।

প্রিয় শিল্পীর আগমনের খবরে উপচেপড়া ভিড় জমে অনুষ্ঠানস্থলে। পাঁচ দিন ব্যাপী ঈদ অনন্দ মেলার শেষ দিন শুক্রবার (৪ এপ্রিল) রাতে উপজেলার লোকমানপুর উচ্চ বিদ্যালয় মাঠে সূরের মূর্ছণায় ভাসান পথিক নবী।

আয়োজকরা জানান, রাত ৯ টায় মঞ্চে ওঠেন খ্যাতীমান শিল্পি পথিক নবী। প্রথমে তিনি তার বিখ্যাত ‘আমার একটা নদী ছিল জানলো নাতো কেউ’ গান পরিবেশন করেন। এরপর একে একে আরও ১০টি গান গেয়ে স্থানীয় দর্শকদের মাতিয়ে তোলেন। গানের ফাঁকে ফাঁকে আলোর ঝলকানিতে বারবার আলোকিত হয়ে উঠে মঞ্চসহ মেলার মাঠ। এদিকে তার আগমনের খবরে মেলার মাঠে দর্শকদের উপচেপড়া ভিড় জমে।

পথিক নবী মঞ্চে ওঠার আগেই ব্যারিকেড ভেঙে গ্যালারিতে ঢুকে পড়েন দর্শকরা। অবস্থান নেন মঞ্চের খুব কাছাকাছি। মঞ্চে ওঠার পর দর্শকেরা হাততালি দিয়ে শুভেচ্ছা জানান পথিক নবীকে। প্রিয় শিল্পীর গানের সাথে হাজারো দর্শক একযোগে উচ্চস্বরে কণ্ঠ মেলান। এর আগে মঞ্চে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শিল্পিরা গান পরিবেশন করেন। পথিক নবীর গানের মাধ্যমেই শেষ হয় এবারের এই ঈদ আনন্দমেলা।

মেলা কমিটির সভাপতি লোকমানপুর বণিক সমিতির সভাপতি অমিত হাসান সেন্টু জানান, কয়েক বছর ধরে এই মেলার আয়োজন করা হচ্ছে। দর্শকদের আগ্রহের কারনে পথিক নবীকে আমন্ত্রণ জানানো হয়।  এর আগে প্রতি রাতেই মঞ্চে পরিবেশন করেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা সংগীত ও নৃত্য শিল্পিরা। এছাড়াও মেলায় স্থান পায় বিভিন্ন দোকান, নাগরদোলাসহ বিভিন্ন রাইডারস।

সাহিত্য সংস্কৃতি থেকে আরও পড়ুন

সর্বশেষ