নাটোর জেলা পরিষদ অডিটোরিয়ামে শনিবার একুশে বইমেলার উদ্বোধন শেষে স্টল ঘুরে দেখছেন জেলা প্রশাসক আসমা শাহীন। ছবি : নাটোরভিউ২৪
নাটোরে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দুই দিনব্যাপী একুশের বইমেলা শুরু হয়েছে।
শনিবার জেলা পরিষদ অডিটোরিয়ামে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক আসমা শাহীন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আবুল হায়াতের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব, নাটোর নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজের সাবেক উপাধ্যক্ষ মো. আতাউর রহমান, শিক্ষাবিদ সুবিধ কুমার মৈত্র এবং মুক্তিযোদ্ধা শেখ ফরিদ।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা প্রমিত বাংলা ভাষার চর্চা করা এবং একুশের চেতনায় শাণিত হয়ে সুখী-সমৃদ্ধ দেশ গড়ার আশাবাদ ব্যক্ত করেন।
