নাটোর জেলা বিএনপির কার্যালয়ে শনিবার জাসাসের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে বক্তৃতা করছেন নাটোর-২ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। ছবি : নাটোরভিউ২৪
বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী নাটোর-২ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বেই দেশে সাংস্কৃতিক বিপ্লব হবে।
ভারতীয় মিডিয়ার আগ্রাসনে বাংলাদেশে দেশীয় সংস্কৃতি এখন বিলুপ্তির পথে। দেশে আর আগের মতো জারী, শারি, পালা গান হয় না। তারেক রহমানের নেতৃত্বে দেশীয় সংস্কৃতি তুলে ধরা হবে। দেশে আবারও জারি, শারি গানের চর্চা হবে। দেশীয় সংস্কৃতি তুলে ধরা হবে।
শনিবার বিকালে নাটোর জেলা বিএনপির কার্যালয়ে জাসাস এর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দুলু এসব কথা বলেন।
নাটোর জেলা বিএনপির কার্যালয়ে জাসাস নেতা মেহেদী হাসান এর সভাপতিত্বে বাউল আব্দুল খালেক এর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক রহিম নেওয়াজ, সদস্য কাজী শাহ আলম, নাসিম উদ্দিন নাসিম, সাবেক যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহিন ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মারুফ ইসলাম সৃজন।
