নাটোরে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত


সাহিত্য সংস্কৃতি সদর

নিজস্ব প্রতিবেদক

(২ মাস আগে) ৫ ফেব্রুয়ারি ২০২৬, বৃহস্পতিবার, ৬:৩৬ অপরাহ্ন

natoreview

নাটোরে জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে বৃহস্পতিবার জেলা সরকারি গণগ্রন্থাগার মিলনায়তনে পুরষ্কার বিতরণ করা হচ্ছে। ছবি : নাটোরভিউ২৪

‘জ্ঞানেই মুক্তি, আগামীর ভিত্তি’-এই প্রতিপাদ্য বিষয়ে নাটোরে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার বেলা ১১টায় জেলা সরকারি গণগ্রন্থাগার মিলনায়তনে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানে জেলা সরকারি গণগ্রন্থাগারের সহকারী লাইব্রেরিয়ান সাজু আহম্মেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জান্নাতআরা ফেরদৌস, অধ্যাপক আশিষ কুমার স্যানাল ও জেলা শিক্ষা অফিসার মো. রোস্তম আলী হেলালী।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বই মানুষের পরম বন্ধু। তাই নিয়মিত বই পড়তে হবে। বই আত্নার প্রশান্তি দান করে, মানুষকে সমৃদ্ধ করে। তাই সকল পাবলিক লাইব্রেরীকে সক্রিয় করতে হবে, মানুষের মধ্যে পাঠাভ্যাস গড়ে তুলতে হবে। তবেই মেধাবী জাতি গড়ে উঠবে। অনুষ্ঠানে চিত্রাংকন, রচনা, উপস্থিত বক্তৃতা এবং বই পাঠ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের পুরষ্কার ও সনদ প্রদান করা হয়। দিবসটি উপলক্ষ্যে এর আগে শোভাযাত্রা বের করা হয়।