বাগাতিপাড়ায় শনিবার তারুণের উৎসবে লোকনৃত্য পরিবেশন করছে ক্ষুদে শিক্ষার্থীরা। ছবি : নাটোরভিউ২৪
বাগাতিপাড়ায় ৫১দিনব্যাপী চলমান তারুণের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে পিঠা উৎসব, ইয়ুথ ফেস্ট ও লোকশিল্প অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ জানুয়ারি) দিনব্যাপী উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের উদ্যোগে এসব অনুষ্ঠিত হয়।
বাগাতিপাড়া মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের প্রশিক্ষিত উদ্যোক্তা ও নারীরা এই উৎসবে তাদের নিজেদের তৈরি বিভিন্ন পিঠা প্রদর্শন করেন। এছাড়াও ইয়ুথ ফেস্ট এবং লোক সংগীত, লোক নৃত্য পরিবেশন করেন স্থানীয় শিল্পী ও ক্ষুদে শিক্ষার্থীরা।
ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (এসিল্যান্ড) সুরাইয়া মমতাজের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা ড. ভবসিন্ধু রায়, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিরিন আখতার, উপজেলা শিল্পকলা একাডেমির প্রশিক্ষক আরশাদ আলী, ছাত্র প্রতিনিধি মাশরাফি বিন মোস্তফা সাফাত, মোনায়েম ইসলাম রুমী প্রমুখ।
