সিংড়ায় জুলাই-৩৬ বিষয়ক চিত্রাঙ্কন প্রতিযোগিতা


সাহিত্য সংস্কৃতি সিংড়া

সিংড়া প্রতিনিধি

(১ বছর আগে) ৭ জানুয়ারি ২০২৫, মঙ্গলবার, ৭:৪১ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১০:১৭ অপরাহ্ন

natoreview

সিংড়া দমদমা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে মঙ্গলবার জুলাই-৩৬ বিষয়ক চিত্রাঙ্কন প্রতিযোগিতা অংশগ্রহণকারীরা। ছবি : নাটোরভিউ২৪

তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষ্যে নাটোরের সিংড়ায় কুইজ, রচনা, বিতর্ক ও জুলাই-৩৬ বিষয়ক চিত্রাঙ্কন প্রতিযোগিতা হয়েছে। মঙ্গলবার (৭ জানুয়ারি) সিংড়া দমদমা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় হলরুমে এ প্রতিযোগিতার আয়োজন করে উপজেলা প্রশাসন। প্রতিযোগিতায় উপজেলার মাধ্যমিক পর্যায়ের ২০টি শিক্ষাপ্রতিষ্ঠান অংশ নেয়।

বিতর্ক প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে সিংড়া দমদমা পাইলট স্কুল অ্যান্ড কলেজ ও দ্বিতীয় স্থান অর্জন করে বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ। এছাড়াও বাঁকি তিনটি প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান নির্বাচন করা হয়। পরবর্তীতে প্রথম স্থান অর্জনকারীরা জেলা পর্যায়ে প্রতিযোগিতায় অংশ গ্রহণ করবে বলে জানা গেছে।  

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাজহারুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আমিনুর রহমান, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু রুশত মতিন, উপজেলা একাডেমিক সুপার ভাইজার সাজেদুল করিম, সিংড়া দমদমা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহিন আক্তার, সাংবাদিক ও পরিবেশ কর্মী সাইফুল ইসলাম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব চঞ্চল মাহমুদ সংগ্রাম।


 

 

সাহিত্য সংস্কৃতি থেকে আরও পড়ুন

সর্বশেষ