মাউশি'র পারফরম্যান্স বেজড অ্যাওয়ার্ডপ্রাপ্ত লালপুর ডিগ্রী কলেজের দুই কৃতি শিক্ষার্থী। নাটোর ভিউ২৪
নাটোরের লালপুর উপজেলার প্রাচীনতম বিদ্যাপীঠ লালপুর ডিগ্রী কলেজের দুইজন কৃতি শিক্ষার্থী মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক পারফরম্যান্স বেজড গ্রান্টস ফর সেকেন্ডারী ইনস্টিটিউশনস (PBGSI) স্কিম, এসইডিপি অ্যাওয়ার্ড অর্জন করেছে। অ্যাওয়ার্ড অর্জনকারী শিক্ষার্থীরা হলেন যুবায়ের ইবনে আল মাহমুদ ও হৃদয় হোসেন। জুবায়ের ইবনে আল মাহমুদ বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফুটওয়ার ইঞ্জিনিয়ারিং এবং হৃদয় হোসেন রাজশাহী কলেজে অধ্যায়নরত।
আইসিটি বিষয়ের সহকারী অধ্যাপক আনোয়ারুল হক জানান, এধরণের অ্যাওয়ার্ড এবারই প্রথম পেল শিক্ষার্থীরা। দু' জনই মেধাবী শিক্ষার্থী। অবশ্যই এটা কলেজের অনেক বড় এচিভমেন্ট যা আগামী দিনে অনেককেই অনুপ্রাণিত করবে।
লালপুর ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফিরোজ হোসেন বলেন, আমাদের কৃতি শিক্ষার্থীদ্বয় লালপুর ডিগ্রী কলেজ তথা লালপুরবাসীর মুখ উজ্জ্বল করেছে। তাদের এই অর্জনে আমরা গর্বিত ও আনন্দিত। আমরা তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি।
