বড়াইগ্রামে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সংসদ সদস্য আব্দুল আজিজের নেতৃত্বে বর্ণাঢ্য শোভাযাত্রা। নাটোর ভিউ ২৪
বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে নাটোরের বড়াইগ্রাম পৌর ও উপজেলা বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে বড়াইগ্রাম মহিলা টেকনিক্যাল এন্ড বিএম কলেজ মাঠে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সংসদ সদস্য আব্দুল আজিজ।
পৌর বিএনপির সাবেক সভাপতি সাবেক মেয়র ইসাহাক আলীর সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক বেলাল হোসেনের সঞ্চালনায় সভায় জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট শরীফুল হক মুক্তা ও অধ্যক্ষ আশরাফ আলী, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান আব্দুল আলিম, পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি ঈমান আলী, জোয়াড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রফিকুল ইসলাম বাবলু, চান্দাই ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হাবিবুর রহমান, উপজেলা যুবদলের সভাপতি মোস্তাফিজুর রহমান পারভেল ও সাধারণ সম্পাদক মোস্তাফিজুল হক বকুল, পৌর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মোবারক হোসেন টিপু, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুস সাত্তার ও মোস্তায়েদুল হক বুলু এবং বড়াইগ্রাম পৌর ছাত্রদলের আহ্বায়ক মাসুম রেজা বক্তব্য রাখেন।
পরে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে প্রধান অতিথি সংসদ সদস্য আব্দুল আজিজের নেতৃত্বে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
