বড়াইগ্রামে বিদ্রোহী কবির জন্মবার্ষিকীতে আলোচনা সভা


সাহিত্য সংস্কৃতি বড়াইগ্রাম

বড়াইগ্রাম প্রতিনিধি

(২ বছর আগে) ২৬ মে ২০২৩, শুক্রবার, ৯:৪৪ অপরাহ্ন

natoreview

বড়াইগ্রাম উপজেলা প্রেস ক্লাবের উদ্যোগে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও কবিতা পাঠের আসর অনুষ্ঠিত হয়

নাটোরের বড়াইগ্রাম উপজেলা প্রেস ক্লাবের উদ্যোগে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৪তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও কবিতা পাঠের আসর অনুষ্ঠিত হয়েছে। 

গত বৃহস্পতিবার রাতে প্রেস ক্লাব সভাপতি অহিদুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের সাবেক পরিচালক অধ্যাপক ড. মো. আব্দুস সাত্তার। 

প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বড়াইগ্রাম সরকারি অনার্স কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক আমিনুল হক মতিন ও পদার্থবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান শফিউল হাসান তীতু, জেলা জাসদের সাধারণ সম্পাদক ডিএম আলম, ঢাকা আইসিডিডিআর,বির চিফ মাইক্রোবায়োলজিস্ট ড. মো. নজরুল ইসলাম, নাটোর জজকোর্টের আইনজীবী অ্যাডভোকেট শ্রী শম্ভুনাথা শীল, প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) খন্দকার পারভেজ হাসান, চলনবিল প্রেস ক্লাবের সভাপতি আলী আক্কাছ, সাবেক প্রধান শিক্ষক তোজাম্মেল হক হীরা, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান ও যুগ্ম সম্পাদক মোহাম্মদ আলী গাজী ও সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান সুমন। 
 

সাহিত্য সংস্কৃতি থেকে আরও পড়ুন

সর্বশেষ