বড়াইগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয় অ্যালামনাই এ্যাসোসিয়েশনের যাত্রা শুরু


বিশেষ সংবাদ বড়াইগ্রাম

বড়াইগ্রাম প্রতিনিধি

(১ সপ্তাহ আগে) ১৬ মে ২০২৬, শনিবার, ৬:১৬ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৪:৫৯ অপরাহ্ন

natoreview

প্রফেসর ড. আব্দুস সাত্তারকে সভাপতি ও রাশিদুল ইসলাম রাশেদকে সম্পাদক করে বড়াইগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন। নাটোর ভিউ২৪

একুশে পদকপ্রাপ্ত প্রফেসর ড. আব্দুস সাত্তারকে সভাপতি এবং তেজগাঁও ইমপালস হাসপাতালের ডেপুটি জেনারেল ম্যানেজার রাশিদুল ইসলাম (রাশেদ) কে সম্পাদক করে বড়াইগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ২৭ সদস্যবিশিষ্ট কার্য্যকরি কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় এ সংগঠনের আত্নপ্রকাশ উপলক্ষ্যে প্রফেসর ড. আব্দুস সাত্তারের সভাপতিত্বে ও মাহমুদুল হক খোকনের সঞ্চালনায় উত্তরা পানকৌড়ি রেস্টুরেন্টে আয়োজিত সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়। 

কমিটিতে সাবেক সিভিল সার্জন ডা. শামস উদ্দিন, অধ্যক্ষ আফছার আলী  ও প্রকৌশলী আবুল কালাম আজাদকে সহ-সভাপতি, শফীউল হাসান তীতু, মাহমুদুল হক খোকন ও আব্দুর রাজ্জাককে যুগ্ম সাধারণ সম্পাদক, মামুনুর রশিদ শিপনকে সাংগঠনিক সম্পাদক, তোজাম্মেল হক ও জেসমিন আক্তারকে সহ-সাংগঠনিক সম্পাদক, শ্যামল নন্দীকে অর্থ সম্পাদক, আব্দুস সালামকে সহ-অর্থ সম্পাদক, শফিকুল ইসলাম সুজনকে দপ্তর সম্পাদক, মনির হোসেনকে সহ-দপ্তর সম্পাদক, আব্দুল জলিলকে প্রচার সম্পাদক, রবিউল করিমকে সহ-প্রচার সম্পাদক এবং নাদিরা পারভীনকে মহিলা বিষয়ক সম্পাদিকা করা হয়েছে। 

এছাড়া মনির হোসেন, ইমদাদুল হক, এস এম মাহবুব আলম, শাহীন শাহরিয়া বাবুল, ড. নজরুল ইসলাম, মনিরুল ইসলাম শামীম, ইঞ্জিনিয়ার হাফিজুর রহমান, জাহাঙ্গীর হোসেন ও নূর আলম খানকে নির্বাহী সদস্য পদে মনোনয়ন দেয়া হয়েছে। 
 

বিশেষ সংবাদ থেকে আরও পড়ুন

সর্বশেষ