বড়াইগ্রামে পুবালী ব্যাংকের সেল্ফ সার্ভিস সেন্টার ও ইলেকট্রনিক বুথ উদ্বোধন


অর্থ-বাণিজ্য বড়াইগ্রাম

বড়াইগ্রাম প্রতিনিধি

(১ সপ্তাহ আগে) ১১ জুলাই ২০২৬, শনিবার, ২:১৬ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৫:০২ অপরাহ্ন

natoreview

নাটোরের বড়াইগ্রামের মৌখাড়ায় পুবালী ব্যাংকের সেল্ফ সার্ভিস সেন্টার ও ইলেকট্রনিক বুথ উদ্বোধন করছেন অতিথিরা। নাটোর ভিউ২৪

‘লেনদেন হবে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ’ প্রতিপাদ্যে নাটোরের বড়াইগ্রামে পুবালী ব্যাংকের সেল্ফ সার্ভিস সেন্টার ও ইলেকট্রনিক বুথ উদ্বোধন করা হয়েছে। 

শনিবার দুপুরে উপজেলার মৌখাড়া বাজারে এ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় ব্যাংকের নাটোর শাখার ব্যবস্থাপক বিশারত আলীর সভাপতিত্বে বড়াইগ্রাম পৌর যুবদলের সভাপতি আব্দুল খালেক সরকার, ব্যবসায়ী ইদ্রিস আলী, ব্যাংকের নাটোর শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার মশিউর রহমান আকন্দ, মৌখাড়া সেল্ফ সার্ভিস সেন্টারের কাস্টমার সার্ভিস এসোসিয়েট মৌসুমী আক্তার, তুষার হোসেন ও রকিবুল ইসলাম বক্তব্য রাখেন। 

পরে অতিথিরা আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে বুথের উদ্বোধন করেন। এর আগে এ উপলক্ষ্যে ব্যবসায়ী, শিক্ষক, সমাজসেবকসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। 

সভায় নাটোর শাখা ব্যবস্থাপক বিশারত আলী বলেন, সরকার একটি স্মার্ট, আধুনিক ও ক্যাশলেস অর্থনীতি গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে। সেই লক্ষ্য বাস্তবায়নে পূবালী ব্যাংক পিএলসি প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা সম্প্রসারণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি আরো বলেন, বর্তমানে ডেবিট ও ক্রেডিট কার্ড, কিউআর কোড, মোবাইল ও ইন্টারনেট ব্যাংকিংসহ বিভিন্ন ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্মের মাধ্যমে গ্রাহকরা দ্রুত, নিরাপদ ও সহজে আর্থিক লেনদেন করতে পারছেন। এতে সময় ও খরচ সাশ্রয়ের পাশাপাশি নগদ অর্থ বহনের ঝুঁকি এবং চুরি-ছিনতাইয়ের আশঙ্কাও কমেছে। 
 

অর্থ-বাণিজ্য থেকে আরও পড়ুন

সর্বশেষ