আট দফা দাবিতে নর্থ বেঙ্গল সুগার মিলে আলোচনা সভা


লালপুর

লালপুর প্রতিনিধি

(৪ দিন আগে) ১৪ জুলাই ২০২৬, মঙ্গলবার, ৫:০১ অপরাহ্ন

natoreview

নর্থ বেঙ্গল সুগার মিলের শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন কার্যালয়ে মঙ্গলবার বক্তৃতা করেন জাতীয় কৃষক ক্ষেতমজুর সমিতির সভাপতি মো. টিপু বিশ্বাস। ছবি : নাটোরভিউ২৪

‘শ্রমিক বাঁচাও-আখচাষী বাচাও’, ‘দুনিয়ার মজদুর এক হও’, ‘শিল্প বাচাও-দেশ বাঁচাও’ এ প্রতিপাদ্য নিয়ে আট দফা দাবিতে আলোচনা সভা করছে রাষ্ট্রায়ত্ত চিনিকল রক্ষা সংগ্রাম জাতীয় কমিটি।

মঙ্গলবার (১৪ জুলাই) বেলা ১১টার দিকে নর্থ বেঙ্গল সুগার মিলের শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন কার্যালয়ে এ সভা হয়।

নর্থ বেঙ্গল সুগার মিলের শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. মোমিনুল ইসলাম মমিনের সভাপতিত্বে ও শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন পিন্টুর পরিচালনায় প্রধান অতিথির বক্তৃতা করেন জাতীয় কৃষক ক্ষেতমজুর সমিতির সভাপতি মো. টিপু বিশ্বাস। বিশেষ অতিথির বক্তৃতা করেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশনের সভাপতি মো. ফায়জুল হাকিম, রাষ্ট্রায়ত্ত চিনিকল রক্ষা সংগ্রাম কমিটির আহ্বায়ক মো. কামরুজ্জামান ফিরোজ, যুগ্ম আহ্বায়ক মো. কাইয়ুম হোসেন, নর্থ বেঙ্গল সুগার মিলের শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সাবেক সভাপতি মো. আশরাফুল ইসলাম উজ্জ্বল, শ্রমিক নেতা আবুল কালাম আজাদ, নর্থ বেঙ্গল সুগার মিলের শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মো. রাকিবুল হাসান মধু।

জাতীয় বাজেটে চিনিকলের জন্য অর্থ বরাদ্দ করে রাষ্ট্রীয় উদ্যোগে প্রতিটি চিনিকলে আধুনিকায়ন করে পুনরায় চালু করতে হবে এবং সরকার ঘোষিত চিনিকলসহ শিল্প কল-কারখানা বিরাষ্ট্রীয়করণের সিদ্ধান্ত বাতিল করে রাষ্ট্রীয় উদ্যোগে পুনরায় চালু করতে হবে।  রাষ্ট্রয়ত্ত টিনিকলগুলো ব্যক্তি মালিকানায় ইজারা দেওয়া চলবে না।  আখের ক্রয়মূল্য বৃদ্ধি করতে হবে এবং আখ চাষীদের শিল্প ঋণ দেয়া বন্ধ করে স্বল্প সুদে কৃষি ঋণ প্রদান করতে হবে এসব দাবি সহ সরকারের প্রতি আট দফা দাবি জানিয়েছেন শ্রমিক নেতারা।

 

 

লালপুর থেকে আরও পড়ুন

সর্বশেষ