সাকিরুল ইসলাম শেক্সপিয়ার
সিংড়া উপজেলার কলম ইউনিয়ন যুবদলের সভাপতি সাকিরুল ইসলাম শেক্সপিয়ার হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)। বুধবার রাত ৯ টায় কলম ঈদগাহ মাঠে নামাজে জানাজা শেষে কলম কেন্দ্রীয় কবরস্থানে তার লাশ দাফন করা হয়।
তিনি দুই ছেলেমেয়ে ও স্ত্রী রেখে গেছেন। বুধবার বিকেলে তিনি অসুস্থ্য হয়ে পরলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তার মৃত্যু হয়।
তার মৃত্যুতে উপমন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, সিংড়ার সাবেক সংসদ-সদস্য অধ্যাপক কাজী গোলাম মোর্শেদ, নাটোর জেলা যুবদল ও সিংড়া উপজেলা বিএনপিসহ বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে।
