চলনবিলে কৃষি ভিত্তিক শিল্প কারখানা ও মৎস্য সংরক্ষণাগার গড়ে তোলা হবে : অধ্যক্ষ আনু


সিংড়া সিংড়া

সিংড়া প্রতিনিধি

(৩ মাস আগে) ২১ ফেব্রুয়ারি ২০২৬, শনিবার, ৫:২৪ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৮:৫৭ অপরাহ্ন

natoreview

সিংড়া উপজেলা পরিষদ হলরুমে শনিবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করছেন সংসদ-সদস্য অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম। ছবি : নাটোরভিউ২৪

নাটোর-৩ সিংড়া আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু বলেছেন, চলনবিল অধ্যুসিত এই সিংড়ায় অনেক সম্ভাবনা রয়েছে। সকলের সহযোগিতা পেলে পরিবেশের ভারসাম্য রক্ষা করে চলনবিলে একটি পর্যটন শিল্প এবং কৃষি ভিত্তিক শিল্প কারখানা ও মৎস্য সংরক্ষণাগার গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। শনিবার দুপুরে সিংড়া উপজেলা পরিষদ হলরুমে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনায় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অধ্যক্ষ আনু এমপি আরো বলেন, কোন অনৈতিক কাজে তার সুপারিশ নেই। দলের নাম ভাঙিয়ে সন্ত্রাসী কর্মকান্ড করলে আইন শৃংখলা বাহিনীকে ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন তিনি।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত এর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন ওসি আ.স.ম আব্দুন নুর, উপজেলা প্রকৌশলী আহমেদ রফিক, কৃষি কর্মকর্তা খন্দকার ফরিদ, সিনিয়র মৎস্য কর্মকর্তা শাহাদত হোসেন, উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক শারফুল ইসলাম, পৌর বিএনপির আহবায়ক শাখাওয়াত হোসেন, সাংবাদিক ও পরিবেশ কর্মী সাইফুল ইসলাম, শিক্ষার্থী সাইফুন নেছা সাফা। পরে মাতৃভাষা দিবস উপলক্ষে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম এমপি।

 


 

সিংড়া থেকে আরও পড়ুন

সর্বশেষ