সিংড়ায় আগুনে পুড়ল বিএনপি নেতার আটটি খড়ের পালা


সিংড়া

সিংড়া প্রতিনিধি

(৩ মাস আগে) ১৭ ফেব্রুয়ারি ২০২৬, মঙ্গলবার, ৭:৪৯ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৭:৩৯ অপরাহ্ন

natoreview

সিংড়ায় দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে যাওয়া বিএনপি নেতা নুরুল ইসলামের খড়ের পালা। ছবি : নাটোরভিউ২৪

সিংড়ায় দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ল নুরুল ইসলাম নামের এক বিএনপি নেতার আটটি খড়ের পালা। সোমবার রাত আনুমানিক দেড় টার দিকে উপজেলার ডাহিয়া ইউনিয়নের ক্ষিরপোতা গ্রামে এই অগ্মিকাণ্ড ঘটে।

অগ্মিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বিএনপি নেতা ডাহিয়া ইউনিয়নের ৯ নম্বর বিএনপির সাবেক সহসভাপতি ও ক্ষিরপোতা গ্রামের ফয়েজ উদ্দিনের ছেলে।

ক্ষতিগ্রস্ত বিএনপি নেতা নুরুল ইসলামের দাবি পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষ জনৈক লিটন আলী ও তার লোকজন গভীর রাতে খড়ের পালা পুড়িয়ে দিয়েছে। এক সঙ্গে আট খড়ের পালায় আগুন দেয়ায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। তবে অভিযুক্ত লিটন আলীর সাথে যোগাযোগ করে পাওয়া যায়নি।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসম আব্দুন নূর বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। অগ্মিকান্ডে ক্ষতিগ্রস্ত ব্যক্তির কাছ থেকে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেয়া হচ্ছে।


 

সিংড়া থেকে আরও পড়ুন

সর্বশেষ