পে-স্কেলের দাবিতে সিংড়ায় বিক্ষোভ ও কর্মবিরতি


সিংড়া

সিংড়া প্রতিনিধি

(৩ মাস আগে) ৫ ফেব্রুয়ারি ২০২৬, বৃহস্পতিবার, ৬:৩০ অপরাহ্ন

natoreview

পে-স্কেলের দাবিতে বৃহস্পতিবার সিংড়ায় বিক্ষোভ। ছবি : নাটোরভিউ২৪

পে-স্কেল বাস্তবায়নের দাবিতে সিংড়ায় সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের বিক্ষোভ, কর্মবিরতি অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার উপজেলা প্রশাসনিক ভবনের সামনে বসে এই কর্মসূচি পালন করেন উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের অর্ধশতাধিক কর্মকর্তা ও কর্মচারিবৃন্দ। কর্মসূচিতে আন্দোলনরত কর্মকর্তা ও কর্মচারীরা বলেন, দাবি মেনে না নেওয়া পর্যন্ত সকাল ৯ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত তাদের কর্মবিরতি ও বিক্ষোভ অব্যাহত থাকবে।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এর উপ-প্রশাসনিক কর্মকর্তা আছিয়া খাতুন, অফিস সহকারী সারোয়ার হোসেন, উপজেলা পরিষদের সাট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার মাহবুব হোসেন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক শফিউল ইসলাম, প্রাথমিক শিক্ষা কার্যালয়ের অফিস সহকারী রাহিমা খাতুন, মাধ্যমিক কার্যালয়ের অফিস সহায়ক শাহ আলম।

 

 

সিংড়া থেকে আরও পড়ুন

সর্বশেষ