সিংড়ায় দেশীয় অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জামসহ গ্রেফতার আব্দুল্লাহ। ছবি : নাটোরভিউ২৪
সিংড়ায় দেশীয় অস্ত্র ও অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম সহ আব্দুল্লাহ নামের এক যুবককে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শুকাস ইউনিয়নের বামিহাল বাজারের একটি দোকানে থানা পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে এই অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়।
গ্রেফতার যুবক পাবনার ঈশ্বরদীর দিয়ারবাঘল গ্রামের মুকুল হোসেনের ছেলে। তিনি বামিহাল গ্রামের মিলন হোসেনের ভাড়াটিয়া। পেশায় মোটর সাইকেল মিস্ত্রি। অস্ত্র ও মালামাল তার মোটর সাইকেল গ্যারেজ থেকে উদ্ধার করা হয় বলে জানা গেছে।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ.স.ম আব্দুন নূর বলেন, গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনীর অভিযান একটি মোটরসাইকেল গ্যারেজ থেকে দেশীয় অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। থানায় মামলা হয়েছে।
