নাটোরের জুলাই গণ-অভুত্থ্যানের চার শহীদকে নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ


সদর

নিজস্ব প্রতিবেদক

(৯ মাস আগে) ১৮ সেপ্টেম্বর ২০২৫, বৃহস্পতিবার, ৭:৪৪ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৭:০১ অপরাহ্ন

natoreview

নাটোরে বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে বক্তৃতা করছেন জুলাই গণ-অভুত্থ্যানে শহীদ মিকদাদ হোসেন খান আকিবের বাবা অধ্যক্ষ দেলোয়ার হোসেন খান। ছবি : নাটোরভিউ২৪

জুলাই গণ-অভুত্থ্যানে নিহত নাটোরের চার শহীদকে নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ করেছেন তাদের পরিবারের সদস্যরা।  বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) নাটোরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব পরিবারের পক্ষ থেকে বলা হয়, ২০২৪ এর জুলাই গণঅভুত্থ্যানের সময় শহীদ মিকদাদ হোসেন খান আকিবের বাবা অধ্যক্ষ দেলোয়ার হোসেন খান এ আন্দোলনে সহযোগীতার অভিযোগে আটক হয়ে নাটোর জেলা কারাগারে বন্দি ছিলেন।

অপরদিকে শহীদ শরিফুল ইসলাম মোহনের ছেলে কলেজছাত্র ফারহান ফুয়াদ ৪  আগষ্ট নাটোর শহরে আন্দোলনের পক্ষে মিছিল সমাবেশ করার সময় নাটোরের তৎকালীন এমপি শফিকুল ইসলাম শিমুলের উপস্থিতিতে তার লোকজন ধরে নিয়ে নির্যাতন করেছিল। শহীদ মেহেদী হাসান রবিন ও একাদশ শ্রেণীর ছাত্র মিকদাদ হোসেন খান আকিবও সেদিন মিছিলে অংশ নিয়েছিল। পরের দিন  ৫ আগস্ট দুপুরে নাটোরে বিক্ষোভ মিছিল সমাবেশ হয়েছে। সেখানেও যোগ দিয়েছিল।  ৬আগস্ট ভোরে শিমুলের আলোচিত বাড়ি জান্নাতী প্যালেস থেকে কলেজ ছাত্র মিকদাদ হোসেন খান আকিব ও শাওন খান সিয়াম, স্কুলছাত্র ইয়াসিন আলী ছাড়াও শরিফুল ইসলাম মোহনের লাশ উদ্ধার করা হয়।

এর আগে অগ্নিকাণ্ডের সময় মেহেদী হাসান রবিনকে উদ্ধার করে হাসপাতালে পাঠালে চিকিৎসাধীন অবস্থায় তারও মৃত্যু হয়। শাওন খান সিয়াম ছাড়া বাকি চারজনের মৃত্যুর ঘটনায় নাটোর থানায় সুনিদিষ্টভাবে তৎকালীন ফ্যাসিবাদী সরকারের প্রধান শেখ হাসিনা ও নাটোরের তৎকালীন এমপি জেলা আওয়ামী লীগ নেতা শফিকুল ইসলাম শিমুলসহ সন্দেহভাজনদের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়। পরবর্তীকালে বর্তমান সরকার এবং জুলাই স্মৃতি ফাউন্ডেশন শহীদদের যাবতীয় তথ্য চেয়ে পাঠায়। তারা সবাই জেলা ও উপজেলা প্রশাসনের মাধ্যমে প্রকৃত তথ্য উপস্থাপন করেন।

বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং জুলাই স্মৃতি ফাউন্ডেশন শহীদদের জুলাই গণ-অভুত্থ্যানে শহীদ হিসেবে তালিকাভুক্ত করে। কিছুদিন থেকে নাটোরের একটি মহল এসব হত্যা মামলার আসামি আওয়ামী লীগের নেতাকর্মীদের বাঁচাতে সক্রিয় হয়ে উঠেছে। তারা মনে করেন, এসব হত্যা মামলার আসামি আওয়ামী লীগের নেতাকর্মীদের বাঁচাতে মামলাগুলোকে ভিন্ন খাতে প্রবাহিত করতে একটি মহল পরিকল্পিত ভাবে নাটোরের তৎকালীন এমপি শফিকুল ইসলাম শিমুলের বাড়িতে আগুনে পুড়ে নিহত পাঁচজন শহীদের চারজনকে নিয়ে ষড়যন্ত্র শুরু করেছে।

ইতোমধ্যে জুলাই গণ-অভুত্থ্যান বিরোধী একটি জাতীয় দৈনিক একই ঘটনায় একই স্থানে যে পাঁচজন শহীদ হয়েছেন তার মধ্যে শাওন খান সিয়াম শহীদ হলেও বাকী চারজন শহীদ নয় বলে সংবাদ পরিবেশন করেছে। পরিবারগুলোর দাবি আওয়ামী ফ্যাসিবাদীদের ক্ষমতা থেকে হঠাতে জুলাইয়ের শুরু থেকে আগস্টে নতুন সরকার গঠনের আগ পর্যন্ত সারা দেশে যারা ফ্যাসিবাদীদের বিরুদ্ধে ভূমিকা রেখে জীবন দিয়েছেন তারা সবাই শহীদ।

সংবাদ সম্মেলনে বক্তৃতা করেন,  নাটোরের শহীদ মেহেদী হাসান রবিনের স্ত্রী ওয়াহিদা হাসান, শহীদ মিকদাদ হোসেন খান আকিবের বাবা অধ্যক্ষ মো. দেলোয়ার হোসেন খান, শহীদ শরিফুল ইসলাম মোহনের ছেলে ফারহান ফুয়াদ ও শহীদ ইয়াসিন আলীর পিতা ফজের আলীসহ তাদের পরিবারের সদস্যরা।  

 

 

সদর থেকে আরও পড়ুন

সর্বশেষ