সাজাপ্রাপ্ত আসামিকে ৯ বছর পর রংপুরে গ্রেফতার করল লালপুর থানা পুলিশ


লালপুর

লালপুর প্রতিনিধি

(২ সপ্তাহ আগে) ২ জুলাই ২০২৬, বৃহস্পতিবার, ৬:১২ অপরাহ্ন

natoreview

গ্রেফতার শাহিদা আক্তার। ছবি : নাটোরভিউ২৪

দীর্ঘ ৯ বছর পলাতক থাকার পরে সাজাপ্রাপ্ত পলাতক আসামি শাহিদা আক্তারকে গ্রেফতার করেছে লালপুর থানা পুলিশ। তাকে রংপুর মহানগরীর আলমনগর মহাদেবপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়।  শাহিদা উপজেলার উত্তর লালপুর গ্রামের আকতার হোসেনের স্ত্রী।

থানা সূত্রে জানা যায়, বুধবার রাত ১২টায় রংপুর মহানগরীর আলমনগর মহাদেবপুর থেকে আটক করা হয়। তার বিরুদ্ধে অর্থ ঋণ সংক্রান্ত মামলায় নাটোর জেলা ও দায়রা জজ কর্তৃক প্রদত্ত এক বছর সশ্রম কারাদ­সহ ছয় লাখ ১০ হাজার টাকা অর্থদ­ অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম  কারাদ­প্রাপ্ত ছিলো।

এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম সত্যতা নিশ্চিত করেন।