নাটোর সদর উপজেলার ভাদুড়ী খালের পাড়ে শনিবার বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন করছেন জেলা প্রশাসক আসমা শাহিন। ছবি : নাটোরভিউ২৪
পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপন কর্মসূচির নাটোরে উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুরে নাটোর সদর উপজেলার ১নং ছাতনী ইউনিয়নের ভাদুড়ী খালের পাড়ে ৫০০শত গাছের চারা রোপন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, নাটোরের জেলা প্রশাসক আসমা শাহিন, অতিরিক্ত জেলা প্রশাসক আবুল হায়াত, অতিরিক্ত জেলা ম্যাজিষ্টেট আরিফ হোসেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক হাবিবুল ইসলাম, নাটোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজাহার আলী, উপজেলা সমবায় অফিসার মঞ্জুয়ারা পারভিন।
এ সময় বক্তারা বলেন, বর্তমান সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ কার্যক্রম ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপন কর্মসূচি প্রধানমন্ত্রী তারেক রহমান শনিবার কক্সবাজারে শুভ উদ্বোধন করেছেন। এর অংশ হিসেবে নাটোর সদরের ভাতুড়ী খালে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। ৩০ জুনের ভিতর নাটোর জেলায় প্রায় ২০ হাজার গাছ লাগানোর উদ্যোগ গ্রহন করা হয়েছে।
