নাটোরের বড়াইগ্রামের মকিমপুর গ্রামে জামায়াতের উদ্যোগে স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার। নাটোর ভিউ ২৪
নাটোরের বড়াইগ্রামে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের অর্থ ও স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার করা হয়েছে। সোমবার উপজেলার নগর ইউনিয়নের মকিমপুর গ্রামের কর্দমাক্ত কাঁচা রাস্তায় সড়কে ইটের খোয়া ও সুড়কি ফেলে চলাচলের উপযোগী করেন।
এই সংস্কার কার্যক্রম চলাকালে সেখানে নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী মাওলানা আব্দুল হাকিম, নগর ইউনিয়ন পরিষদে জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী মাওলানা হাসিনুর রহমান, নগর ইউনিয়ন যুব বিভাগের সভাপতি সাব্বির হোসাইন ও সেক্রেটারী আব্দুল কাদেরসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় স্থানীয় জামায়াত নেতাকর্মীরা জানান, দীর্ঘদিন ধরে অবহেলিত এই রাস্তা স্থানীয়দের ভোগান্তির কারণ ছিল। এলাকাবাসীর যাতায়াত সহজ করতে এবং গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে এই সংস্কার কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। মকিমপুর গ্রামের বাসিন্দা গুলশান আহমেদ এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, নিজের অর্থ ও শ্রম দিয়ে জামায়াত নেতাকর্মীরা যেভাবে রাস্তা সংস্কার করে দিলেন এমন উদ্যোগ সচরাচর দেখা যায় না। এতে আমাদের খুব উপকার হলো। এ ধরনের জনকল্যাণমূলক কাজে সব রাজনৈতিক দলের এগিয়ে আসা উচিত।
