বড়াইগ্রামে জামায়াতের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি


উদ্যোগ বড়াইগ্রাম

বড়াইগ্রাম প্রতিনিধি

(৭ মাস আগে) ৩০ আগস্ট ২০২৫, শনিবার, ৯:০৫ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৯:০৭ অপরাহ্ন

natoreview

নাটোরের বড়াইগ্রামে বিভিন্ন মুক্ত জলাশয়ে জামায়াতের উদ্যোগে মাছের পোনা অবমুক্ত করছেন জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারী অধ্যাপক আব্দুল হাকিম। নাটোর ভিউ২৪

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় “মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি-২০২৫” অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ আগস্ট) বড়াইগ্রাম উপজেলার বিভিন্ন মুক্ত জলাশয়ে এ কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী, বড়াইগ্রাম উপজেলা শাখা। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নাটোর জেলা সহকারী সেক্রেটারি ও নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের এমপি প্রার্থী মাওলানা মোঃ আব্দুল হাকিম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সেক্রেটারি মোঃ আবু বকর সিদ্দিক। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন উপজেলা আমীর মাওলানা মোঃ হাবিবুর রহমান। এছাড়াও চান্দাই ইউনিয়নের জামায়াতের চেয়ারম্যান প্রার্থী আব্দুল হান্নান বাদশা , বড়াইগ্রাম ইউনিয়ন জামায়াতের চেয়ারম্যান প্রার্থী হাসানুল বান্না উজ্জ্বল, সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা হুমায়ূন কবীরসহ বিভিন্ন ইউনিয়নের আমীর, সেক্রেটারি, ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন— “আমাদের দেশের উন্নয়ন ও অর্থনীতিতে মৎস্য সম্পদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পোনা মাছ অবমুক্তকরণের মাধ্যমে প্রাকৃতিক জলাশয়ে মাছের উৎপাদন বৃদ্ধি পাবে, যা একদিকে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করবে, অন্যদিকে এলাকার জেলেদের জীবিকা নির্বাহে সহায়তা করবে। প্রাকৃতিক সম্পদ রক্ষা ও মৎস্যসম্পদ বৃদ্ধির এই উদ্যোগকে টেকসই করতে সবাইকে সচেতন হতে হবে।” অনুষ্ঠান শেষে বড়াইগ্রাম উপজেলার চিনিডাঙ্গা পদ্মবিল, বড়াইগ্রাম পৌরসভার বড়াল নদী, আড়াইমারি বিল, জোনাইল দাড়িকুশী বিল, চান্দাই ইউনিয়নের গাড়ফায় চিকনাই নদীসহ বিভিন্ন মুক্ত জলাশয়ে পোনা মাছ অবমুক্ত করা হয়।

উদ্যোগ থেকে আরও পড়ুন

সর্বশেষ