বড়াইগ্রামে বহুল প্রত্যাশিত জোনাইল ব্রিজের ভিত্তি প্রস্তর স্থাপন


উদ্যোগ বড়াইগ্রাম

বড়াইগ্রাম প্রতিনিধি

(১ সপ্তাহ আগে) ৮ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার, ৬:৫০ অপরাহ্ন

natoreview

নাটোরের বড়াইগ্রামের জোনাইল বাজারে সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে দোয়া করছেন সংসদ সদস্য আব্দুল আজিজ ও ইউএনও লায়লা জান্নাতুল ফেরদৌসসহ নেতাকর্মীরা। নাটোর ভিউ২৪

নাটোরের বড়াইগ্রামে বহুল প্রতিক্ষিত বড়াল নদীর ওপর সেতু নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। বুধবার (৭ অক্টোবর) সন্ধ্যায় নাটোর-৪ আসনের সংসদ সদস্য আব্দুল আজিজ এই নির্মাণ কাজের ফলক উন্মোচন ও ভিত্তি প্রস্তর স্থাপন করেন। পরে তিনি জোনাইল ইউনিয়ন বিএনপির উদ্যোগে ভিত্তি প্রস্তর স্থাপন ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন। 

জোনাইল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রাশেদুল ইসলাম রাসেলের সভাপতিত্বে এবং জোনাইল ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব রবিউল করিমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইউএনও লায়লা জান্নাতুল ফেরদৌস। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ধারাবারিষা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মনিরুজ্জামান হেনা, জোনাইল ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহ্জাহান আলী, সাবেক যুগ্ম আহ্বায়ক অধ্যাপক গোলাম মোস্তফা, নূর মোহাম্মদ নুরালী, আজিজুর রহমান জনাব আলী, মোজাম্মেল হক সুজন ও যুবদলের জ্যেষ্ঠ সভাপতি এনামুল হক বিদ্যুৎ বক্তব্য রাখেন।

সড়ক ও জনপথ বিভাগের অর্থায়নে জোনাইল-চাটমোহর আঞ্চলিক সড়কের জোনাইল বাজার এলাকায় বড়াল নদীতে এই সেতুটি নির্মিত হচ্ছে। প্রকল্পটির মোট নির্মাণ ব্যয় নির্ধারণ করা হয়েছে ৮ কোটি ৪৯ লক্ষ ৫৮ হাজার ৬৩৮ টাকা। এ সেতু নির্মাণ হলে নাটোরের বড়াইগ্রাম ও পাবনার চাটমোহর উপজেলার লোকজনের দীর্ঘদিনের চলাচলের দুর্ভোগ লাঘব হবে বলে স্থানীয়রা জানান। 
 

উদ্যোগ থেকে আরও পড়ুন

সর্বশেষ