বড়াইগ্রামে স্বেচ্ছাশ্রমে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি পালন


উদ্যোগ বড়াইগ্রাম

বড়াইগ্রাম প্রতিনিধি

(১ সপ্তাহ আগে) ৯ অক্টোবর ২০২৬, শুক্রবার, ৬:২৬ অপরাহ্ন

natoreview

বড়াইগ্রাম পৌরসভার রয়না মহল্লায় স্বেচ্ছাশ্রমে সড়কের মাটি ও ঘাস অপসারণ করছেন স্বেচ্ছাসেবকরা। নাটোর ভিউ২৪

নাটোরের বড়াইগ্রামে স্বেচ্ছাসেবী সংগঠন ঊষা সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে ‘সচেতন সমাজ, সবুজ ভবিষ্যৎ’ প্রতিপাদ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করা হয়েছে। ডেঙ্গু প্রতিরোধ, জনসচেতনতা বৃদ্ধি এবং সরকারি রাস্তা চলাচল উপযোগী রাখার লক্ষ্যে এই পদক্ষেপ নেয়া হয়।

শুক্রবার কর্মসূচির অংশ হিসেবে আহম্মেদপুর-গুরুদাসপুর সড়কের বড়াইগ্রাম পৌরসভার রয়না মোড় থেকে প্রায় দেড় কিলোমিটার অংশের দুই পাশে প্রায় তিন ফুট করে মোট ছয় ফুট রাস্তায় উঠে আসা পুরু ঘাস, মাটি এবং অন্যান্য আগাছা কেটে পরিষ্কার করা হয়। কর্মসূচিতে অন্যান্যের মধ্যে ঊষা সমাজকল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক মোহাম্মদ আলী গাজী, বড়াইগ্রাম উপজেলা প্রেসক্লাবের সভাপতি অহিদুল হক, সম্পাদক আব্দুল মান্নান, কোষাধ্যক্ষ আব্দুল আউয়াল মন্ডল ও সদস্য মখলেছ গাজী, সমাজসেবক আবু বকর মন্ডল ও সোহেল গাজী, উদ্যোক্তা নাসির ও জাহিদ হাসানসহ প্রায় স্বেচ্ছাসেবক ৫০ জন উপস্থিত ছিলেন। 

এ সময় তারা সবাইকে সামাজিক দায়বদ্ধতা থেকে নিজ বাড়ির আঙিনাসহ আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান।

উদ্যোগ থেকে আরও পড়ুন

সর্বশেষ