গুরুদাসপুরের কাছিকাটা টোলপ্লাজা এলাকায় দুর্ঘটনাকবলিত ট্রাক। ছবি : নাটোরভিউ২৪
বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের গুরুদাসপুরের কাছিকাটা টোলপ্লাজা এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ট্রাকের ধাক্কায় হেলপার নিহত ও ট্রাকচালক আহত হয়েছে।
মঙ্গলবার (২৯ জুলাই) সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত হেলপার আবু সাঈদ রাজশাহীর কাশিয়াডাঙা থানার উত্তর বালিয়া গ্রামের এনামুল ড্রাইভারের ছেলে। আহত চালক নাসিম হোসেন একই গ্রামের টিটু ড্রাইভারের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান. ঢাকা থেকে ছেড়ে আসা একটি রডভর্তি ট্রাক আবু সাঈদ নিজেই চালাচ্ছিলেন। চালকের আসনে পাশে বসে ছিলেন নাসিম হোসেন। কাছিকাটা টোলপ্লাজার পূর্ব পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পেছন দিক থেকে সজোড়ে ধাক্কা দিলে ঘটনাস্থলেই আবু সাঈদের মৃত্যু হয়। চালক নাসিম গুরুতর আহত হন। তবে দাঁড়িয়ে থাকা ট্রাকের কেউ হতাহত হয়নি।
এই দুর্ঘটনার কারণে মহাসড়কে প্রায় ৪০ মিনিট যান চলাচল ব্যাহত হয়। পরবর্তীতে ট্রাক সরিয়ে নেওয়ার পর পরিস্থিতি স্বাভাবিক হয়।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসমাউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
