গুরুদাসপুর উপজেলার বিলসা পয়েন্টে অবৈধ দোকানপাট উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। ছবি : নাটোরভিউ২৪
চলনবিলের প্রাকৃতিক সৌন্দর্য ফিরিয়ে আনতে গুরুদাসপুর উপজেলার বিলসা পয়েন্টে অবৈধ দোকানপাট উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। শনিবার সকাল সাড়ে ৭টার দিকে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে চলনবিলের বিলসা পয়েন্ট এলাকায় গড়ে ওঠা ত্রিশটা দোকান উচ্ছেদ করা হয়।
অভিযান পরিচালনার সময় উপস্থিত ছিলেন গুরুদাসপুর উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা আফরোজ। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, চলনবিলের সৌন্দর্য নষ্ট করে এবং জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে রাস্তার পাশ গড়ে তোলা অবৈধ স্থাপনার বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।
স্থানীয়রা প্রশাসনের এমন অভিযানকে স্বাগত জানিয়ে বলেন, বিলসা পয়েন্ট চলনবিলের একটি গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থান। এ ধরনের উচ্ছেদ অভিযান অব্যাহত থাকলে চলনবিলের পরিবেশ ও সৌন্দর্য আরও বৃদ্ধি পাবে এবং পর্যটকদের কাছে স্থানটি আরো আকর্ষণীয় হয়ে উঠবে।
