গুরুদাসপুরে ধর্ষণ মামলায় শিক্ষকের যাবজ্জীবন


গুরুদাসপুর

গুরুদাসপুর প্রতিনিধি

(৫ মাস আগে) ১১ নভেম্বর ২০২৫, মঙ্গলবার, ৫:১৩ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৭:৪১ অপরাহ্ন

natoreview

ছবি : সংগৃহীত

এসএসসি পরীক্ষার্থীকে ধর্ষণ ও এর ভিডিও ছড়িয়ে দেওয়ার অপরাধে গুরুদাসপুর উপজেলার নাজিরপুর মরিয়ম মেমোরিয়াল স্কুলের প্রধান শিক্ষক ফিরোজ আহমেদকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে আরও দশ বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার রায় দেওয়া হয়েছে বলে আদালত সূত্রে জানা গেছে। ভুক্তভোগী ও তার পরিবার সূত্রে জানা গেছে, ২০২২ সালের ১ অক্টোবর নাজিরপুর মরিয়ম মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীকে ব্যবহারিক পরীক্ষায় ফেল করানোর ভয় দেখিয়ে রাজশাহী নিয়ে যান প্রধান শিক্ষক ফিরোজ আহমেদ। পরে তাকে হাত-পা বেঁধে ধর্ষণ করেন। সেই ভিডিও ফিরোজ আহমেদের মোবাইল ফোনে ধারণ করা হয়েছিল। পরে তা ছড়িয়ে দেওয়া হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। ওই দিনই (১ অক্টোবর, ২০২২) প্রধান শিক্ষক ফিরোজসহ তার দুই ভাইয়ের বিরুদ্ধে অপহরণ মামলা করেন স্কুলছাত্রীর মা।

মামলার ৬ ঘণ্টার মধ্যে গুরুদাসপুর থানা পুলিশ স্কুলছাত্রীকে উদ্ধার করে। ১১ অক্টোবর গাজীপুর জেলার কালিয়াকৈর এলাকা থেকে ফিরোজ আহমেদকে গ্রেফতার করে র‌্যাব-৫। এদিকে, আদালতের রায়ে সন্তোষ প্রকাশ করেন স্কুল ছাত্রীর বাবা। তিনি বলেন, এ ধরনের নরপশুদের ফাঁসি হওয়া উচিত ছিল।


 

গুরুদাসপুর থেকে আরও পড়ুন

সর্বশেষ