বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের গুরুদাসপুরের নয়াবাজারের আইড়মারী এলাকায় বুধবার দুর্ঘটনাকবলিত তিন ট্রাক। ছবি : নাটোরভিউ২৪
বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে সড়ক দুর্ঘটনা ঘটেছে। গুরুদাসপুর উপজেলার নয়াবাজারের আইড়মারী এলাকায় তিনটি ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।
বুধবার (২৫ জুন) সকালে ওই ঘটনা ঘটে। দুর্ঘটনায় কবলিত ট্রাকগুলোর মধ্যে একটি ছিলো আম বোঝাই। সংঘর্ষের পর আম বোঝাই ট্রাকটি মহাসড়কের উপর উল্টে গিয়ে ট্রাকের সব আম রাস্তায় ছড়িয়ে পড়ে।
এই ঘটনার পরপরই মহাসড়কের উভয় দিকে তীব্র যানজটের সৃষ্টি হয়। যানজট প্রায় ২০ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত হয়েছে, যার ফলে সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।
ঘটনাস্থলে পুলিশ ও উদ্ধারকারী দল পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালায়।
বনপাড়া হাইওয়ে থানার ওসি ইসমাইল হোসেন বলেন, কোনো হতাহতের ঘটনা ঘটেনি। যাজট নিরসনে কাজ করছে পুলিশ।
