গুরুদাসপুর একের পর এক ট্যান্সফরমার চুরি


গুরুদাসপুর

(১০ মাস আগে) ৩০ মে ২০২৫, শুক্রবার, ৮:২৬ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৫:২০ অপরাহ্ন

natoreview

গ্রাফিক্স : নাটোরভিউ২৪

গুরুদাসপুর উপজেলার বিয়াঘাট ইউনিয়নের কুমারখালি মৌজায় এক মাসের ব্যবধানে ৯টি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে।

সর্বশেষ বুধবার (২৮ মে) গভীর রাতে চোরচক্র তিনটি ট্রান্সফরমার চুরি করেছে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে ওই এলাকায় ছয়টি ট্রান্সফরমার চুরি হয়েছে। এবারের ঘটনায় মোট চুরির সংখ্যা দাঁড়াল ৯টিতে।

ট্রান্সফরমার চুরির কারণে চরম বিপাকে পড়েছেন কৃষকরা। সেচ কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ায় ব্যাহত হচ্ছে কৃষি উৎপাদন, যা মারাত্মক আর্থিক ক্ষতির আশঙ্কা তৈরি করেছে।

ভুক্তভোগী কৃষক রওশন আলী জানান, ‘বুধবার সন্ধ্যায় জমিতে সেচ দিয়ে বাড়ি ফিরি। কিন্তু বৃহস্পতিবার ভোরে জমিতে গিয়ে দেখি, বিএডিসির সেচ মিটারের ট্রান্সফরমারটি চুরি হয়ে গেছে।’

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসমাউল হক বলেন, অভিযোগ পাওয়ার পরই তদন্ত শুরু হয়েছে। চোরচক্রকে শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।

 

গুরুদাসপুর থেকে আরও পড়ুন

সর্বশেষ