গুরুদাসপুরে নদী রক্ষায় মানববন্ধন


গুরুদাসপুর

গুরুদাসপুর প্রতিনিধি

(১ বছর আগে) ২৯ মে ২০২৫, বৃহস্পতিবার, ৮:২২ অপরাহ্ন

natoreview

গুরুদাসপুরে বৃহস্পতিবার নদী রক্ষার দাবিতে মানববন্ধন। ছবি : নাটোরভিউ২৪

চলনবিল অধ্যুষিত নাটোরের গুরুদাসপুরের বুকচিরে বয়ে গেছে নন্দকুঁজা নদী। নদীতে ময়লা আবর্জনা ফেলে ও পার দখল করে স্থাপনা নির্মান করায় হারিয়ে যেতে বসেছে নদী। নন্দকুঁজা নদী দখল ও দূষন বন্ধের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

বৃহস্পতিবার (২৯ মে) সকালে উপজেলার চাঁচকৈড় গরু হাট নন্দকুঁজা নদী তীরে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে নদী রক্ষা আন্দোলন কমিটির সাধারণ সম্পাদক মজিবুর রহমান মজনু, অ্যাডভোকেট রাশিদুল ইসলাম, ডা. মোহাম্মাদ আলী, গুরুদাসপুর উপজেলার মানবাধিকার কমিটিরি সদস্য রাকিবুর রহমান রাজা, সাংবদিক আলী আককাছ, ইমাম হাসান পিন্টু বক্তৃতা করেন।

এ ছাড়া আরও উপস্থিত ছিলেন গুরুদাসপুর যুব বন্ধু সংগঠন স্বেচ্ছায় রক্তদান প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মো. রুবেল আলী, কেএম রাকিবুল ইসলাম কাজীসহ এলাকার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।